শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

সংখ্যালঘুদের বাড়িতে হামলাকারীদের ছাড় নয়: প্রাণিসম্পদ মন্ত্রী

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৮১ বার

দেশের বিভিন্ন স্থানে যারা সংখ্যলঘুদের বাড়িঘরে হামলা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

 

বুধবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিভিন্ন সময় সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করেছে উগ্রবাদীরা। কখনও তাদের পৃষ্টপোষকতা দিয়েছে একটি রাজনৈতিক মহল।

 

তিনি আরও বলেন, সম্প্রতিক সময়ের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলি শান্তিপূর্ণ ও উন্নয়নের বাংলাদেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে একটি মহল। অতীতে যেমন এ ধরণের কোন প্রচেষ্টা সফল হয়নি, এখনও তা হবেনা।

 

১৯৭১ সালে যারা সাম্প্রদায়িকতার নাম দিয়ে বিভিন্নভাবে অন্যায় করেছে, পরবর্তীতে ২০২১ সালের অক্টোবরের পর সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ ও সম্প্রতিক সময়ের ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. মো. আব্দুল জলিলসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com