বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাকিমপুরে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ ১৬৭ প্রার্থীর মনোনয়ন জমা

হিলি সংবাদদাতা
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১৪ বার

আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সীমান্তবর্তী হিলি-হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এ নির্বাচনে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৪ জন ,মেম্বার পদে ১১৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৩৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

আজ রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের কাছে তাদের মনোনয়ন পত্র জমা করেন। হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুল রহমান আকন্দ বলেন, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ১৪ জন,মেম্বার পদে রয়েছেন ১১৭ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ৩৬ জন প্রার্থী।আগামী ২২ই অক্টোবর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাচাই করা হবে।

 

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন,১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল মালেক মন্ডল,স্বতন্ত্র প্রার্থী কাওছার রহমান,স্বতন্ত্র প্রার্থী জামিল উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক।

 

২নং বোয়ালদাড় ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছদরুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী সাহাদত হোসেন,স্বতন্ত্র প্রার্থী মেফতাউল জান্নাত,স্বতন্ত্র প্রার্থী নুরুল হোসেন। ৩নং আলীহাট ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আবু সুফিয়ান,স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা,জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লোকমান আলী মন্ডল,ইসলামী আন্দোলনের মোজাহারুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com