বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

জন্মদিনে তারেকের সুস্থতা কামনা করে খালেদার টুইট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ১১৯৫ বার
ফাইল ছবি

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তার সুস্থতা কামনা করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তারেক রহমানের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানান তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খালেদা জিয়া তার টুইটে লিখেছেন, ‘শুভ জন্মদিন তারেক রহমান। তুমি সুস্থ ও সুন্দর থাক এবং সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সফল হও -এ দোয়া করি।’

এর আগে রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ স্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com