বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল ও ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৩

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৯৫ বার
ফাইল ফটো

ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন পাবনা জেলা সদরের ছাতিয়ানি মধ্যপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে আসিফ উজ জামান (৩০), ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁয়ের ছেলে মনসুর আলী খাঁ (৩৫) ও একই ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের সোবহান শাহের ছেলে সাইফুল শাহ (৫৫)।

 

নিহত ব্যক্তিদের মধ্যে আসিফ মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। নিহত মনসুর আলী খাঁ অটোভ্যানের চালক ও সাইফুল ভ্যানটির যাত্রী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রূপপুর থেকে একটি ট্রাক পাবনায় যাচ্ছিল। শালবাগান এলাকায় ট্রাকের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যান বিধ্বস্ত হয়।

 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আসিফ ও ভ্যানচালক মনসুর নিহত হন। ভ্যানের যাত্রী সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলনে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় রাস্তায় যানজট তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com