শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কেন্দ্রীয় ও জেলার নেতাদের স্বাক্ষর, সিল জাল করে প্রেস বিজ্ঞপ্তি

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার

কেন্দ্রীয় ও জেলায় দায়িত্বে থাকা নেতাদের স্বাক্ষর ও সিল জাল করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের বিজ্ঞপ্তি বানিয়ে ‘গুজব’ ছড়ানোর অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

 

সোমবার (১১ অক্টোবর) আট টার পর থেকে ফেসবুকে কয়েকটি আইডি থেকে কমিটি স্থগিত হওয়ার বিষয়ে এমন গুজব প্রচার করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের স্বাক্ষর ও সিল নকল করে এক প্রেস বিজ্ঞপ্তির তিনটি কপি ফেইসবুকে প্রচার করা হয়।

 

এমন গুজন নিয়ে নোয়াখালী জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে একটি কুচক্রী মহল কাজটি করেছে। এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক কাঠামো অনুযায়ী কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

রাতে নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি দলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নিয়ে স্বাক্ষর ও সিল জালিয়াতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে,এটা সত্য নয়। নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি কোম্পানিগঞ্জে এখন বহাল আছে আর কেন্দ্রের নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঘোষিত কমিটিই বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com