বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে চুল্লি বসছে রোববার

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার

আগামী কাল রবিবার  পাবনার রূপপুর  পারমানবিক বিদ্যুত কেন্দ্রে বসছে প্রথম ইাউনিটের পাারমানবিক চুল্লি নিউ ক্লিয়ার রিঅ্যাক্টা প্রেসার ভেসেল। বেলা ১১ টা প্রধান মন্ত্রীশেখ হাসিনা ভিডিও  কনফারেন্সের মাধ্যমে এটি উদ্ধোধন করবেন শনিবার  (০৯ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস গনমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এই রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি রাশিয়া থেকে জলপথে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গত বছরের অক্টোবরে দেশে পৌঁছে। সেটি স্থাপনের জন্য এক বছর প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যেখানে মূল জ্বালানি থাকে। সেখান থেকেই বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে।

 

রাশিয়ান কোম্পানি রোসাটম জানায়, পারমাণবিক চুল্লিটির ওজন ৩৩৩ দশমিক ৬ টন। এই চুল্লি কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল পাড়ি দিয়ে মংলা বন্দরে এসে পৌঁছে। সেখান থেকে নৌপথে ঈশ্বরদীর পাকশীর পদ্মা নদী হয়ে রূপপুরে আনা হয়।

পাকিস্তান আমলে এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি ছিল না। দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ের প্রেক্ষাপটে এখানে ২০০ মেগাওয়াটের একটি পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন।

 

২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে এ প্রকল্পটি বাস্তবায়নের অঙ্গীকার করে। ২০১০ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট হয়। একই বছর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়। ২০১২ সালে বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট পাস করা হয়। ২০১৩ সালে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com