শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত  চীনা ২২কর্মীর   করোনা শনাক্ত

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২৬ বার

 

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত  চীনা ২২কর্মী   করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ চীনা কর্মী তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে ৩৭ জনের মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে ২২ চীনা কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

বুধবার ওই চীনা নাগরিকদের নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তাদের ফলাফল পজিটিভ আসে। ওই কর্মীরা গত আগস্ট থেকে তালতলী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করছেন।

গনমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসান।

 

সিভিল সার্জন মারিয়া হাসান বলেন, ‘তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের করোনা আক্রান্ত চীনা কর্মীদের আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘করোনা আক্রান্ত চীনা নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহনব্যবস্থা ও অক্সিজেন সিলিন্ডারও প্রস্তুত রয়েছে।’

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা-কর্মীর করোনা টেস্ট করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com