রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮৮ বার

ঝালকাঠির রাজাপুর সরকারী কলেজের স্নাতক পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে।

 

রোববার বেলা এগারটায় ভুক্তভোগী ঐ ছাত্রী রাজাপুর থানায় উপস্থিত হয়ে আশিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আশিক রাজাপুর উপজেলা ছত্রলীগের সহ সভাপতি ও রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মতিউর রহমান বাদল খানের ছেলে। অভিযোগে জানা যায়, গত ছয় মাস আগে থেকেই রাজাপুরে সরকারী কলেজের তক পড়–য়া ঐ ছাত্রীকে রাস্তায় বিভিন্ন সময় আশিক কু প্রস্তাব দিত।

 

কিন্তু প্রস্তাবে ঐ ছাত্রী সাড়া না দেওয়ায় তার মোবাইল নাম্বার সংগ্রহ করে ছাত্রলীগ সহ সভাপতি আশিক বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় মন্তব্য করে এবং পরে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় ও ছাত্রীকে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়। লিখিত অভিযোগে আরও জানায় ঐ কলেজ ছাত্রী ছাত্রলীগ সহ সভাপতি কর্তৃক বিভিন্ন সময় রাস্তায় উত্ত্যক্ত,যৌন হয়রানি ও মোবাইলে অশ্লীল ভাষায় মন্তব্যের অভিযোগ আনেন।

 

ভুক্তভোগী ঐ ছাত্রী বলেন,দীর্ঘদিন থেকে আশিক বিভিন্ন ভাবে বিভিন্ন নাম্বার থেকে আমার সাথে য়োগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোন ভাবেই আমার সাথে যোগাযোগ করতে না পেরে আমার ফেইসবুক, হেয়াটস আপ,ইন্সটাগ্রামসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টেক্সট করা শুরু করে, এবং বাজে বাজে কথা লেখে।

 

শেষে গতকাল রাতে আমাকে বরিশালে হোটেল এরিনায় নিয়ে যাবার কথাও বলে আশিক। ও একটা বাজে ছেলে , ওর জন্য আমি রাস্তায় বের হতে পারিনা। শেষে বাধ্য হয়ে স্কীনসর্টসহ থানায় অভিযোগ দিয়েছি। এখন দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। এব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ সহ সভাপতি মুশফিকুর রহমান আশিককে ফোন করা হলে তিনি দেখা করার কথা বলে ফোন কেটে দেন।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, তরুণীকে উত্তক্তের অভিযোগ পেয়েছি এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে । বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com