মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরগুনায় ৮ বছরের শিশু ধর্ষক গ্রেফতার

জাহিদুল ইসলাম, বরগুনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ বার
বাবা-মাকে পান দেয়ার কথা বলে পান বরজের ভিতরে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদার (৬৫) শিশুটির যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে।
এ ঘটনার সাথে জড়িত বৃদ্ধ রশিদকে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার রায়বাল গ্রামে বুধবার বিকেলে।
জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের প্রথম শ্রেনীতে পড়া শিশু কন্যা দাদার বাড়ীতে যায়। দাদার বাড়ী থেকে ফেরার পথে পান বরজের সামনে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা মাকে পান দেয়ার কথা বলে বরজের পাশে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়।
ওই ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় এবং শিশুটির যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ক্ষত-বিক্ষত করে দেয়। শিশুটির ডাক চিৎকারে ধর্ষক আব্দুর রশিদ পালিয়ে যায়।
পরে শিশুটিকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় বুধবার রাতে ধর্ষক আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশু কন্যার বাবা মামলা দায়ের করেছেন।
পুলিশ বুধবার রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ ধর্ষক আব্দুর রশিদকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
একই দিনে শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে প্রেরন করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন ধর্ষক আব্দুর রশিদকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং শিশুটির জবানবন্দি গ্রহন করেছেন।
শিশু কন্যার বাবা কান্নাজনিত কন্ঠে বলেন, আব্দুর রশিদ হাওলাদার আমার শিশু কন্যাকে পান দেয়ার কথা বলে বরজের ভিতরে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে।
আমি এ ঘটনার বিচার চাই। আমতলী থানার এসআই মোসাঃ নাসরিন বলেন, শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার বলেন, শিশুটিকে দ্রুত পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেফতার করে এবং শিশুটির জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com