শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে “ধামাকা শপিং ডট কম” এর সিওওসহ আটক-৩

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের কারসাজির মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহককে পণ্য ডেলিভারী না দিয়ে অর্থ আত্মসাত করার বিষয়টি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন লোভনীয় গগনচুম্বী অফারের মাধ্যমে প্রলুব্ধ করে সাধারণ জনগণের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান।

 

গত ২৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় এক ভ‚ক্তভোগী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে “ধামাকা শপিং ডট কম” এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিওওসহ ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

এরই ধারাবাহিকতায় আজ ভোরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর তেজগাঁও এলাকা হতে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ‘ধামাকা শপিং ডট কম’ এর মোঃ সিরাজুল ইসলাম রানা (৩৪), চাঁদপুর, মোঃ ইমতিয়াজ হাসান সবুজ (৩১), ঢাকা এবং মোঃ ইব্রাহিম স্বপন (৩৩), চট্টগ্রামদের’কে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সিরাজুল ইসলাম রানা “ধামাকা শপিং ডট কম” সিওও; ইমতিয়াজ হাসান সবুজ, ক্যাটাগরি হেড “মোবাইল ফ্যাশন ও লাইফ স্টাইল” এবং ইব্রাহীম স্বপন, ক্যাটাগরি হেড “ইলেক্ট্রনিক্স” হিসেবে নিযুক্ত রয়েছেন।

 

জানা যায়, ২০১৮ সালে “ধামাকা ডিজিটাল” পরবর্তীতে ২০২০ হতে “ধামাকা শপিং ডট কম” নামে কার্যক্রম শুরু হয়। গ্রেফতারকৃতরা ২০২০ হতে বর্ণিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। অক্টোবর ২০২০ হতে প্রতিষ্ঠানটি নেতিবাচক এগ্রেসিভ স্ট্রাটিজি নিয়ে মাঠে নামে।

 

গ্রেফতারকৃতরা জানায়, “ধামাকা শপিং ডট কম” এর কোন প্রকার অনুমোদন ও লাইসেন্স নাই; ব্যবসায়িক একাউন্ট নাই। ব্যবসা পরিচালনায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের একাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করা হয়েছে।

 

জানা যায়, এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। বিপুল পরিমান অর্থ লেনদেন হওয়া সত্তে¡ও বর্তমানে ঐ একাউন্টে মাত্র যতসামান্য টাকা জমা রয়েছে। বর্তমানে সেলার বকেয়া রয়েছে প্রায় ১৮০-১৯০ কোটি টাকা, কাস্টমার বকেয়া ১৫০ কোটি টাকা এবং কাস্টমার রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা।

 

গ্রেফতারকৃতরা জানায়, আর্থিক সংকটের কারণে গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানের অফিস এবং ডেপো ভাড়া বকেয়া রয়েছে; পাশাপাশি জুন ২০২১ থেকে কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। গত এপ্রিল হতে “ধামাকা শপিং ডট কম” এর অর্থ অন্যত্র সরিয়ে ফেলার কারণে জুলাই ২০২১ হতে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

 

“ধামাকা শপিং ডট কম” এর ব্যবসায়িক অবকাঠামো সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানা যায়, মহাখালী’তে তাদের প্রধান কার্যালয় এবং তেজগাঁও বটতলা মোড়ে একটি ডেলিভারী হাব রয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ৬০০টি ব্যবসায়িক চেইন রয়েছে। নামিদামি প্রতিষ্ঠানও রয়েছে।

 

মূলত প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য তৈরিকারক ও গ্রাহক চেইন বা নেটওয়ার্ক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া। এছাড়া “হোল্ড মানি প্রসেস প্লান” অর্থ্যাৎ গ্রাহক ও সরবরাহকারীর টাকা আটকিয়ে রেখে অর্থ সরিয়ে ফেলা ছিল অন্যতম উদ্দেশ্য।

 

জানা যায় “ধামাকা শপিং ডট কম” গ্রাহক সংখ্যা প্রায় ৩ লক্ষাধিক। মোবাইল, টিভি, ফ্রিজ, মোটরবাইক, গৃহস্থলীপণ্য ও ফার্নিচার ইত্যাদি বিভিন্ন অফারে বিক্রি করা হত। “ধামাকা শপিং ডট কম” এর বিভিন্ন লোভনীয় অফারগুলো হলোঃ সিগনেচার কার্ড ২০%-৩০%, ধামাকা নাইট এ ৫০% পর্যন্ত, রেগুলার এ ২০%-৩০% ছাড় প্রদান করা ইত্যাদি।

 

ইনভেনটরি জিরো মডেল এবং হোল্ড মানি প্রসেস প্লান ফলো করত। কয়েকটি দেশি-বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারের আলোকে “ধামাকা শপিং ডট কম” ব্যবসায়িক স্টাটিজি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোন ইনভেস্টমেন্ট ছিল না বলে গ্রেফতারকৃতরা জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com