শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

হবিগঞ্জের এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার

হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুরের মো. ইদ্রিস আলীর ছেলে বাদশা পাঠান, মো. সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া, কাটিহারা গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসীন আল মুরাদ।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে দেখা করার জন্য ওই নারীকে মাধবপুরে নিয়ে আসেন এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেন আতিক।

 

এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া দিয়ে একটি কক্ষে উঠেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আতিক। পরে তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পান বাদশা পাঠান ও জীবন মিয়া। পরে ওই নারীকে তারাও ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

 

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতে থানায় মামলা করেন। এরপর পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে। যদিও একজন পলাতক রয়েছেন।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সকালে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com