শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার
গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল রোববার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু আহম্মেদ(৩১)জামালপুর জেলার ইসলামপুর থানার পাঁচবাড়িয়া গ্রামের মো.আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পিবিআই জানায়,গাজীপুরের মৌচাক এলাকায় ভাড়া বাসায় স্ত্রী জরিফুলকে নিয়ে থাকতেন স্বামী রাজু।
সেখানে থেকে আলাদা কারখানায় চাকুরি করতেন দুজন। জরিফুল নিজের বেতনের টাকা সংসারে খরচ না করে ভাইয়ের কাছে জমা রাখতেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।একাধিকবার পরিবারের অন্যান্য সদস্য কলহ মিটিয়ে দিলেও ক্ষুব্ধ ছিল রাজু।
পরে গত বুধবার(১৫ সেপ্টেম্বর) রাজু হত্যার উদ্দেশ্যে তার স্ত্রীকে নিয়ে মৌচাক এলাকা থেকে তাকওয়া পরিবহনে করে গাজীপুর চৌরাস্তা আসে।সেখান থেকে অটোরিক্সা করে ন্যাশনাল পার্কে যায়।পার্কের ভিতর গহীন জায়গায় গিয়ে আবারো নিজেদের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে জরিফুলের গলার ওরনা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে রাজু।মৃত্যু নিশ্চিত করার জন্য পরে ব্লেড দিয়ে হাতের কজ্বি কেটে পালিয়ে যায় সে।
উল্লেখ যে ,গত বৃহস্পতিবার গাজীপুর ন্যাশনাল পার্ক থেকে একটি অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করে পুলিশ। পরে নিহতের ভাই সুজা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
গাজীপুর পিবিআই পুলিশ সুপার মাকসুদুর রহমান জানান,পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডটি হয়েছে। গতকাল মামলার আসামীকে গ্রেফতার করেছি।প্রাথমিকভাবে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।আসামীর স্বীকারোক্তি অনুযায়ী আমরা গঠনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি ব্লেড  উদ্ধার করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com