শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

চুরি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার
চুরি মামলায় আটক মেম্বার জাহাঙ্গীর আকন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যকে নারায়ণগঞ্জ থানার একটি চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যকে তার নিজ বাড়ী থেকে বাউফল থানা পুলিশ গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন উপজেলার নওমালা ইউপির ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও পশ্চিম বটকাজল গ্রামের আজাহার আলী আকনের ছেলে। জানা গেছে, নারায়ণগঞ্জ মডেল থানায় ২০১৮ সালে ৯০ লক্ষ টাকার একটি চুরি মামলা হয়।

 

নারায়নগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৩৬(১০)১৮ ধারা ৩৮১/৩৪। ওই মামলার তদন্ত কর্মকর্তা নারায়নগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর নেতৃত্বে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ইউপি সদস্য জাহাঙ্গীর আকন (৩৮) কে গ্রেফতার করা হয়।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল-মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক আব্দুল বাতেন এর কাছে হস্তান্তরপূর্বক নারায়ণগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com