শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

দুই যুগেও পূর্নাঙ্গ কমিটি গঠন না করায় জেলা মহিলা লীগের আহবায়ক কমিটি বিলুপ্ত

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ বার
ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি। গত ৯ সেপ্টেম্বর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
চিঠিতে তারা জানিয়েছেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহŸায়ক কমিটিকে বারংবার তাগাদা দেওয়া সত্বেও দুই যুগেরও বেশী সময়ে মধ্যে একটি সম্মেলন করতে পারে নাই। তাই সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুর জেলা মহিলা লীগের আহবায়ক  কমিটি বিলুপ্তি করা হলো।
কেন্দ্রীয় কমিটি নেতারা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিএনপি, জামাত, রাজাকার ও স্বাধীনতা বিরোধী শক্তির পরিবার ব্যতিত যে সকল মহিলারা জেলা মহিলা আওয়ামীলীগ করতে ইচ্ছুক তাদের জীবনবৃন্তান্ত কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে সৈয়দ নাজনীন হায়দারকে আহবায়ক ও আইভি মাসুদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি আহবায়ক সৈয়দ নাজনীন হায়দার মৃত্যুবরণ করেছেন এবং সদস্য সচিব আইভি মাসুদকে মুঠোফোনে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com