মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ বার

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান বলেন, এক ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। অন্য মৃতদেহ ময়মনসিংহ হাসপাতালে রয়েছে।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার মতিউর রহমানের ছেলে সজিব মিয়া (৩২) ও একই এলাকার মো. চাঁন মিয়ার ছেলে আবুদস সোবহান (৩৫)।

 

পুলিশ জানায়, সকালে ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে নেত্রকোনা উপজেলার দুর্গাপুর উপজেলার বিরিসিরি এলাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনের হাওরে যাচ্ছিলেন।

 

পথে নান্দাইলের চামটা বাসস্ট্যান্ডে এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজিব মিয়া নামে একজন মারা যান। আহত সোবহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন, নান্দাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হযেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com