শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

চারটি জেলায় র‌্যাব ৮ এর মোবাইল কোর্টে অসাধু ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬৭,০০০ টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার

দীর্ঘদিন যাবৎ বরিশাল মহানগরী, ভোলা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলায় কিছু অসাধু মিষ্টির দোকান, বেকারী, হোটেল ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যাবহার করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।

 

এমন তথ্যর ভিত্তিতে র‌্যাব-৮, বরিশালের কয়েকটি আভিযানিক দল উক্ত চারটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬৭,০০০ (এক লক্ষ সাতষট্রি) হাজার টাকা জরিমানা করে এবং ১ জন মালিকে ১০ দিনের বিনাশ্রম কারান্ড প্রদান করেন।

 

তারা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে তাদের মিষ্টির দোকান ও হোটেলে অস্বাস্থ্যকর, মেয়াদ উত্তীর্ণ পঁচা বাশি খাবার, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ পণ্যের ব্যবহার করে হোটেল ব্যবসা করছে যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক।

তাদের হোটেল, বেকারী ও মিষ্টির দোকান পরিদর্শন করে বিভিন্ন মেয়াদ উত্তির্ণ পঁচা ও বাশি খাবার পাওয়া যায়। উক্ত মিষ্টি দোনদার ও হোটেল ব্যবসায়ীরা পঁচা বাশি খাবার রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং মোবাইল কোর্টের সামনে তারা দোষ স্বীকার করে।

 

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটগণ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা হতে ৫ জন ব্যবসায়ীকে ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা, ভোলা জেলার সদর থানায় ৩ জন ব্যবসায়ীকে ৪৫,০০০ (পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা এবং ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ঝালকাঠি জেলার সদর থানায় ৬ জন ব্যবসায়ীকে ১৯,০০০ (উনিশ হাজার) টাকা জারিমানা এবং পিরোজপুর জেলায় সদর থানা ৬ জন ব্যবসায়ীকে ২৩,০০০ (তেইশ হাজার) টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com