শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

গাজীপুরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হাত ভেঙ্গেছে শিক্ষক

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৮ বার

মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে যাওয়ায় এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

 

ওই শিক্ষার্থীর বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মনতলা গ্রামে। সে টাঙ্গাইলের সখীপুরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। গতকাল শুক্রবার সেখানে এ ঘটনা ঘটে।

 

শিশুটির নাম মো. আবদুল্লাহ (৯)। বর্তমানে সে কালিয়াকৈরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আবদুল্লাহ সখীপুরের কালমাঘাট এলাকার মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

অভিযুক্ত শিক্ষকের নাম আজিজুল ইসলাম। তিনি বলেছেন, শিশুটিকে মারধর করা হয়নি।

 

আবদুল্লাহর বাবা রবিউল ইসলাম বলেন, মাদ্রাসা থেকে আবদুল্লাহর খাবারের প্লেট হারিয়ে যায়। সেই ভয়ে সে গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পাশে কালিয়াকৈর উপজেলার সলংগা গ্রামে নানার বাড়িতে চলে যায়।

 

পরের দিন তার নানি আবার মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলামের কাছে রেখে আসেন। রবিউল অভিযোগ করেন, মাদ্রাসায় রেখে আসার পর আবদুল্লাহকে শিক্ষক আজিজুল ইসলাম মারধর করেন।

 

এ সময় তাঁর বাঁ হাত ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় একটি অটোরিকশায় করে আবদুল্লাহকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম বলেন, আবদুল্লাহকে মারধর কর…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com