মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দুই কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার

পুলিশের অপরাধ এবার প্রকাশ্যে। মাদকসহ সকল প্রকার অপরাধের সাথে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে। পুলিশ জনতা বন্ধু হলেও এখন অপরাধেরও বন্ধু হিসেবে রুপ নিয়েছে।

 

তেমনী একটি ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলায়। হবিগঞ্জের মাধবপুরে দুই কেজি গাঁজাসহ মনির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

 

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহসিন আল মুরাদ সাংবাদিকদের জানান, সোমবার রাতে মনতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দুই কেজি গাঁজাসহ কনস্টেবল মনির ও তার সহযোগীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, দুই কেজি গাঁজাসহ গ্রেফতারের পর কনস্টেবল মনিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com