মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে সৌখিন বাসের সাথে ম্যাজিস্ট্রেটের গাড়ি ও সিএনজি’র সংঘর্ষ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৯৮ বার

ময়মনসিংহে সৌখিন বাসের সাথে ময়মনসিংহ জেলা প্রশাসনেরএক ম্যাজিস্ট্রেটের গাড়ি ও যাত্রীবাহি এক সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভার শাহজাহান (৫০) ও সিএনজির যাত্রী কানাই (৩৫) মারাত্বক আহত হন।

 

জানা যায়, ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড হতে সৌখিন পরিবহনের বাস (ঢাকামেট্রো ব-১৫-২৮৬৬) ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে বিকেল ৩টার দিকে দিগারকান্দাবাইপাস মোড়ে ময়মনসিংহমুখী যাত্রীবাহী একটি সিএনজির সাথে এবং ত্রিশাল যাওয়ারপথে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ীর (ঘ-১১-০০৩৪) সাথে সংঘর্ষ ঘটে।

 

এতে ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ীর সামনে ওপেছনে অংশসহ গাড়ীর ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।এতে ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভার শাহজাহান (৫০) ও সিএনজির যাত্রীগৌরীপুরউপজেলার ফুলবাড়িয়ার জগবন্ধুর ছেলে কানাই (৩৫) মারাত্বক আহত হন।

 

আহতদুজনকে তাৎক্ষণিকময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন হাসপাতালের ৮নংওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ডায়েরী নং -২৩৩২(৩০-০৮-২০২১)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com