মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

গাজীপুর সিটির সর্বোচ্চ বাজেট ঘোষণা

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার
গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থ বছরে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।
বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মুলক নানা কর্মকান্ডে বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ব বৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে।
এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চান নগর পিতা।
বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com