শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে ইউএনও এবং পুলিশের করা মামলায় আওয়ামীলীগের ১২ নেতাকর্মীর জামিন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৫১ বার

অবশেষে জামিন পেয়েছেন বরিশাল ইউএনও এবং পুলিশের দায়েরকৃত মামলা থেকে আওয়ামীলীগের ১২ জন এজাহারভুক্ত আসামি।

 

এদের মধ্যে ৩ জন পৃথক মামলার আসামি হওয়ায় ৮ জন ব্যক্তির জামিন লাভ করেছে।

 

জামিনপ্রাপ্তরা হলেন, পুলিশ বাদী জিআর ৫৯৭/২১ মামলার মো. ইকতিয়ার উদ্দিন, আব্দুল সালাম মনু, মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, হুমায়ন কবির, ইলিয়াস, জমির উদ্দিন, আলো গাজি, নাসির উদ্দিন। এর মধ্যে সদর ইউএনও বাদী ৫৯৬/২১ মামলার মধ্যে উপরোক্ত ইকতিয়ার উদ্দিন, সালাম মনু ও আলো গাজি রয়েছে।

 

সেই হিসেবে দু’মামলায় ১২ জন জামিন পেলেও জেলহাজত থেকে মুক্ত হবে ৯ জন। কারণ ৩ জনের নাম দু’মামলায় এসেছে। তাই ৩ জনের স্থানে দু’মামলায় ৬ জনের জামিন হয়েছে। এরজন্য দু’মামলার সংখ্যায় ১২ হলেও ৯ জনের জামিনে মুক্তি মিলবে। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আ’লীগ নেতাকর্মীদের দু’মামলায় আইনি জটিলতা পোহাতে হবে।

 

এ বিষয় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ তালুকদার মো. ইউনুচ বলেন, সব আসামির জন্যই জামিনের আবেদন করা হয়েছে। এর মধ্যে আদালত দুই মামলায় ১২ জনের জামিন মঞ্জুর করেছে।

 

উল্লেখ্য গত ১৮ আগস্ট রাতে ব্যানার অপসারনকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিসিসির কর্মকর্তা কর্মচারীদের মাঝে দ্বন্ধের সৃস্টি হলে মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত হলে সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় ইউএনওর নির্দেশে ছোড়া গুলিতে প্রায় ৬০ জন আওয়ামীলীগের আহত হয়। এদর মধ্যে ২ জনের মারক্তক ভাবে আহত হয়। তাদের চোখে গুলি লাগার কারনে অনিশ্চতার মধ্যে রয়েছে চোখ নিয়ে।

 

সেই ঘটনায় ইউএনও এবং পুলিশ বাদী হয়ে মামলা করলে ২ মামলায় ২১ জনকে আটক করে পুলিশ।

 

যদিও ওই ঘটনায় পরে ইউএনও এবং বরিশাল ওসি কোতয়ালীর বিরুদ্ধেও ২ টি নালিশী মামলা দায়ের করা হয়েছিলো নগর আওয়ামীলীগ ও বিসিসির এর কর্মকর্তার পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com