সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

করোনার শেষ ডোজ গ্রহণ করলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩৪ বার
ফাইল ফটো

করোনার ভ্যাকসিন প্রথম ডোজ নেয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দ্বিতীয় ডোজ নিয়েছেন।

আজ বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি।

 

প্রথম ডোজের মতোই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার সময়ও গাড়িতেই ছিলেন খালেদা জিয়া। স্বাস্থ্যকর্মীরা গাড়িতে এসে তাকে ভ্যাকসিন দেন। এ সময় কয়েকশ দলীয় নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেন।

 

এর আগে বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়ি বহর হাসপতালের উদ্দেশে রওয়ানা করে। সোয়া চারটায় হাসপাতালে পৌঁছায় তার গাড়ি। গাড়ির সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যদের গাড়ি ছাড়াও পুলিশের গাড়িও রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিটিউট ও হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এজন্য তিনি বাসা থেকে বিকেল ৪টায় রওয়ানা করেন। সোয়া চারটায় হাসপাতালে পৌঁছে ভ্যাকসিন গ্রহণ করে বাসায় ফিরে যান।

এর আগে গত ১৯ জুলাই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৫৪ দিন পর ১৯ জুন তিনি গুলশানের বাসায় ফেরেন। একমাস পর ১৯ জুলাই তিনি করোনার প্রথম ডোজ টিকা নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com