মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ 
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৫২ বার

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। ঢাকাময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে মমেক হাসপাতালে ১২ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন। ৪ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

তিনি বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক ওই এলাকায় বিকল হয়ে দুপুর থেকেই দাঁড়িয়ে ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ওসি বলেন, এ সময় ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং কমপক্ষে ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com