শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কাঠালিয়ায় লাশ উদ্ধার

ঝালকাঠী অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২১৯ বার

ঝালকাঠির কাঠালিয়ার হলতা নদী থেকে জাহিদ হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২আগষ্ট) বিকালে হলতা নদী থেকে জাহিদের লাশ ভাসতে থাকা অবস্থায় স্বজন ও স্থানীয়রা উদ্ধার করেছে।

 

গত বুধবার দুপুর থেকে জাহিদ নিখোঁজ হয়। বাড়ি থেকে গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এনে টানা ৫ ঘন্টা অভিযান চালিয়ে জাহিদের সন্ধ্যান মেলেনি। পরে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করে ফায়ার সার্ভিস কর্মীরা চলে যান।

 

বৃহস্পতিবার সন্ধার কিছু সময় আগে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাহিদের স্বজনদের খবর দেয়। পরে নিজেরাই শনাক্ত করে জাহিদের মরদেহটি উদ্ধার করেন।

 

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের পুত্র জাহিদের মরদেহ বৃহস্পতিবার মাগরিব নামাজবাদ জানাজা শেষে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

 

আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান বলেন, কাঠালিয়ার আমুয়া বন্দরের ঘাটে গোসল করতে নেমে আর উঠে আসেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com