বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে একদিনে ২৮ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার
ফাইল ফটো

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চৌদ্দ ও উপসর্গ নিয়ে চৌদ্দজন মারা গেছেন।

 

একই সময়ে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬২৪ জন। শুক্রবার (০৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চৌদ্দজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরো বারোজনের মৃত্যু হয়েছে।

 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চৌদ্দজনের মধ্যে বরিশালে পাঁচজন,পটুয়াখালীতে চারজন,ভোলায় চারজন ও ঝালকাঠিতে একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

 

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬২২ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন।

 

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২০৩ জন নিয়ে মোট ১৫ হাজার ৫৩৫ জন, পটুয়াখালীতে নতুন ১২৭ জন নিয়ে মোট ৫ হাজার ১৩১ জন, ভোলায় নতুন ১৫৬ জনসহ মোট ৪ হাজার ৭৩৪ জন, পিরোজপুরে নতুন ৪৪ জনসহ মোট ৪ হাজার ৬৮২ জন, বরগুনায় নতুন ৪৯ জন নিয়ে মোট ৩ হাজার ২৪৯ জন ও ঝালকাঠিতে নতুন ৪৫ জন নিয়ে মোট ৪ হাজার ২৮২ জন রয়েছেন।

 

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চৌদ্দজনের এবং করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮৪৫ জনের মধ্যে ৯১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

 

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ৯ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৯৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৫ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪২ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

 

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট,আইসিইউ সংকট এবং চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com