রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

বরিশালে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার

বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

আজ (৫) আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এর আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ অন্যন্যা অতিথিরা।

 

পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকেকের জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি এস এমআক্তারুজ্জামান, বরিশাল জেলা অঅওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড,তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আলমগীর খান আলো।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ হুসাইন আহমাদ সহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে এক আলোচনা সভার মাধ্যমে অতিথিরা শহীদ শেখ কামালের জীবনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত করা হয়।

 

পরে যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com