বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

টিকা না নিয়ে রাস্তায় বের হলে শাস্তি পেতে হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি-তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৩৬ বার
তথ্যমন্ত্রী

কোন ব্যক্তিগত মতামত থাকতে পারে তবে সরকারি সিদ্ধান্ত হয়নী যে টিকা গ্রহণ না করে রাস্তার বের হলেই শাস্তি পেতে হবে।

 

টিকা না নিয়ে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ রাস্তায় বের হলে শাস্তি পেতে হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (০৪ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় টিকা ছাড়া বের হলে শাস্তির মুখোমুখি হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

মঙ্গলবার সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে শাস্তির আওতায় আনা হবে ১৮ বছরের বেশি বয়স্কদের। রাস্তাঘাটে, গাড়ি-ঘোড়ায়, ট্রেনে হোক, কেউ আইন না মানলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করে শাস্তি দিতে পারে।

 

তবে মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এরকম কোনো কিছু বলা হয়নি।

 

এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, গতকাল যে বৈঠক হয়েছে মূলত অনলাইনে হয়েছে, বেশিরভাগই অনলাইনে সভায় যোগ দিয়েছেন। কেউ কেউ সশরীরে উপস্থিত ছিলেন। আমি অনলাইনে যুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ বছরের বেশি বয়স্ক কেউ (টিকা না নিয়ে) বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com