শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

করোনা হলে ভাতের দরকার নাই, লকডাউন তো আমাগোরে ভাত দিবে না

মোহাম্মাদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৭৮ বার

করোনা হলে ভাতের দরকার নাই, লকডাউন তো আমাগোরে ভাত দিবে না’ ময়মনসিংহে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের ৭ম দিনে এমনটিই ভাবছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টায় ময়মনসিংহ ঢাকা মহাসড়কের বাইপাস মোড় থেকে লকডাউনের অদ্যকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায়, কঠোর লকডাউন উপেক্ষা করে মানুষ যে যার গন্তব্যে ছুটে চলেছে। তার সংবাদ সংগ্রহে ব্যস্ত আছেন ফটো সাংবাদিক মো. মাসুদ আলম।

ইতোমধ্যে লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম রাজধানী মুখী যানবাহন ও জনসমাগম বাস্তবতার প্রেক্ষাপট উল্লেখ করতে গিয়ে যাত্রীদের সাথে কথা বলেন। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী জানায়, লকডাউন তো আমাগোরে ভাতের যোগান দিবে না।

 

করোনা হলে ভাতের দরকার নাই, আর না হলে ভাতের দরকার।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের কড়াকড়ি অবস্থানে রয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তথা মসিক মেয়র। সড়ক পথে যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকলেও জীবন ও জীবীকার তাগিদে মানুষজন সিএনজি, অটো, ভ্যান আর কেউ বা পায়ে হেটে ছুটছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com