শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কঠোর লকডাউনের ৫ম দিনে বিধি নিষেধ অমান্য করায় লালমোহনে ১০জনের অর্থদন্ড

মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৪০ বার
বর্তমান সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনে বিধি নিষেধ অমান্য করায় ভোলার লালমোহনে ১০ জনের অর্থদন্ড করা হয়েছে।
(২৭ জুলাই) মঙ্গলবার লালমোহন পৌর শহরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। এসময় তিনি লকডাউনের বিধি নিধেষ অমান্য করায় ১০টি মামলা ও ১০ জনকে ২ হাজার ৯শত টাকা অর্থদন্ড করেন।
পাশাপাশি সকলকে সচেতন করা সহ মাস্কবিহীন পথচারীদেরকে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও  ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে কঠোর লগডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া লালমোহনে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে পৌরশহরে প্রবেশের রাস্তায় পুলিশের ব্যাপক তৎপর দেখা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com