শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের তৃতীয় দিনে ১৮ মামলা

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬১১ বার

ময়মনসিংহের গৌরীপুরে ঈদ পরবর্তী কঠোর লকডাউনের তৃতীয় দিন রবিবার (২৫ জুলাই) সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৮ জনের বিরুদ্ধে ১৮টি মামলায় ৮হাজার ১’শ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

গৌরীপুর উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করা হয়েছে।
গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকার পরও সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ১৮টি মামলায় সর্বমোট ৮ হাজার ১শ টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও গৌরীপুর থানা পুলিশ।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

 

ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com