বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪১৬ বার
গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা রাজধানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ (২৮) শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। সে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির হিমু।
নিহতের চাচা মোফাজ্জল হোসেন জানান, বুধবার (২১জুলাই) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ১০/১২জন ব্যক্তি ছাত্রলীগ নেতা মাসুম আহমেদের ঘরের তারা ভেঙ্গে ভেতরে ঢুকে। এসময় বাড়ির অন্যান্য ঘর গুলোর দরজার ছিটকানি ঘরের বাহির থেকে বন্ধ করে দেয়। মাসুম ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই অজ্ঞাতনামা আসামীরা তাকে মারধর ও মাথায় আঘাত করে।
এসময় সে চিৎকার দিলে বাড়ির আশপাশের প্রতিবেশী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক আহতবস্থায় মাসুমকে তাকে স্থানীয় আলহেরা হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর পরামর্শ দেন। সেখান থেকে তাকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এঘটনায় নিহত মাসুমের চাচা থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com