মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঈদ উল আযহা উপলক্ষে বরগুনা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কামরুল আহসান মহারাজ

জাহিদুল ইসলাম, মেহেদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩৯ বার
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রিয় বরগুনাবাসী কে শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভার মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ।পৌর মেয়র তার শুভেচ্ছা বানীতে বলেন ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হলো ঈদুল আযহা।
ঈদুল আযহা বা কুরবানির ঈদকে ত্যাগের উৎসব উৎসব বলা হয়। এই দিনে সকলেই তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য আহ্বান জানাই।মহান আল্লাহর কাছে এই বৈষিক মহামারী থেকে আমরা মুক্তি চাই।
অ্যাড.কামরুল আহসান মহারাজ বলেন- বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মধ্যেও ঈদ-উল-আযহা আমাদের পরমসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আত্মত্যাগের শিক্ষা দেয়।ঈদ-উল-আযহার এই শিক্ষা আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।
এই দুর্যোগকালীন সময়ে আমরা সকলে ঈদ-উল আযহা’র মর্মবাণী ধারণ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশু কোরবানির সাথে সাথে মনের পশুত্বকে জবাই করে সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ তথা দেশ গঠনের শপথ গ্রহণ করি।
তিনি আরও বলেন, নোভেল “করোনা “মহামারী থেকে নিজেকে মুক্ত রাখতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে বরগুনাবাসী সকলকে অনুরোধ করেন এবং করোনা আক্রান্ত ব্যাক্তির সাথে সহানুভূতিশীল আচরন করুন।
এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও করোনা ভাইরাসে আক্রান্ত সকলের প্রতি দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।
পবিত্র ঈদুল আযহার উপলক্ষ্যে দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com