মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম সমাজদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন-এমপি শাওন

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫৬৫ বার

ভোলা-৩ আসনের সাংসদ ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের আলেম ওলামাদের প্রতি প্রচণ্ড ধরনের দরদ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

যা এর আগে আর কোনো সরকার প্রধানের ছিল না। শেখ হাসিনাই আলেম সমাজদের সবচেয়ে বেশি মূল্যায়িত করেছেন। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে কোরবানী দেওয়া ও কেরবানীর বর্জ্য নির্দিস্ট স্থানে ফেলার উপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এমপি শাওনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও ওলামাদের মাঝে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা মূলক কর্মশালা ও মাস্ক, পিপিই এবং নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com