শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করা চলবেনা-পটুয়াখালীতে ইশা ছাত্র আন্দোলন

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫৭০ বার

পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে দেশের সমৃদ্ধি অর্জনে ও চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্দ্যোগে জেলা সভাপতি মুহাম্মাদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেনের সঞ্চালনায় ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক, মুহাম্মাদ মাহবুব হোসেন । তিনি বলেন- সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করে দিয়ে এদেশের অর্থনীতি দূর্বল করার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না । তিনি আরো বলেন- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি কারক পণ্য হল চামড়া । এই চামড়া রপ্তানি করে বছরে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনীতি সচ্ছল রাখা হতো ।

 

কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যায় অসাধু ব্যবসায়ীরা চামড়া সিন্ডিকেটের মাধ্যমে চামড়া শিল্প ধ্বংস করে দিচ্ছে । আর সরকার বসে বসে তামাশা দেখছে ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার সাবেক সভাপতি,হাঃ আবু তাহের খান । তিনি বলেন- আশা করি চামড়া শিল্প রক্ষা করতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে । আর সাথে সাথে সরকারের কাছে ২৩ তারিখ থেকে কঠোর লকডাউনের মধ্যে চামড়া ট্যানারিতে নেয়ার জন্য বহনকৃত যাতায়াতের গাড়ির বিষয় লকডাউনের আইন হালকা করে দেয়া আহ্বান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com