বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে লকডাউন

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫২৫ বার
লকডাউন

আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে চলমান বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। ঈদ সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালুর চিন্তা করা হচ্ছে।

 

আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) বিকেল বা সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানান কর্মকর্তারা।

 

ঈদ সামনে রেখে গণপরিবহন ও শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তা-ভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনো কোনো ফাইল আসেনি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা জানান, ১৫ জুলাই থেকে ৭-৮ দিন বিধিনিষেধ শিথিল করার চিন্তা আছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের জানান, ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকদের কথা বিবেচনা করেই সরকার লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। প্রজ্ঞাপনে বিষয়টি পরিস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com