মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কঠোর লকডাউনের ১১তম দিনে ইউএনও হাসান মারুফ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৭৪৪ বার

ময়মনসিংহের গৌরীপুরে কঠোর লকডাউনের ১১তম দিনে রবিবার (১১ জুলাই) উপজেলায় পৃথক দুইটি ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০টি মামলায় ৫ হাজার ৮ শ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে সারাদেশে ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়

 

 

লকডাউন কার্যকর করতে রবিবার গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। কিন্তু সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় উপজেলা ও পৌর শহরে পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রশাসন।

 

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬টি মামলায় ২ হাজার ৮শ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজওয়াল হাসান ৪টি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com