শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৬০ টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৮৪২ বার

বরিশাল জেলা ও মহানগরীতে বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর ১১তম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলা ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট অভিযানে ৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৫৯ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com