বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফরিদপুরে মাদকসহ ছাত্রদল সভাপতি আটক

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২১৮ বার
ফরিদপুরে মাদকসহ ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩৬) আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় এক নারীসহ আরও একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (০৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ছাত্রদল সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনু (৩৬) ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। অপর দুজন হলেন- মো. সাফায়েত (৩৩) ও ২৭ বছর বয়সী এক তরুণী।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের চর কমলাপুর মহল্লার সাফায়েতের বাড়িতে অভিযান চালিয়ে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে চারটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com