বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন জব্দ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৮৭৩ বার

বরিশাল নগরীর নবগ্রাম রোড সংলগ্ন এলাকায় এ.এম এক্সপ্রেস নামের এক কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।

 

তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত পলিথিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর নির্দেশে জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এ.এম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসে পৃথক পাঁচটি বস্তায় ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন বরিশালে এসেছে। এমন তথ্যের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে পলিথিন জব্দ করা হয়।

 

ওই কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ঢাকা সদর ঘাটের আখি গার্মেন্টস এবং সুমাইয়া ফ্যাশন নামক দুটি প্রতিষ্ঠানের নামে ‘গার্মেন্টস সামগ্রী’ উল্লেখ করে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন বরিশালের ঠিকানায় কুরিয়ার করা হয়। চালানের রশিদে ওই পলিথিনের প্রাপক হিসেবে রাজিব (০১৭৩৬৯৫৮৭৭৯) এবং মো. ফারুক (০১৯১২৩৬৬৫৯৮) নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

 

রশিদে দেয়া দুটি নম্বরে যোগাযোগ করা হলে একটি নম্বর বন্ধ এবং অপরটিতে কল হলেও কেউ রিসিভ করেননি। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানিয়েছেন, ‘পলিথিন জব্দের পরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর এর মোবাইল কোর্টের নির্দেশে পলিথিন জব্দ করা হয়। তবে ‍এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com