শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠিতে এক সপ্তাহে ৩ লাখের অধিক জরিমানা আদায়

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৩৯ বার

করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধিতে সরকার ঘোষিত লগডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ঝালকাঠির প্রশাসন। অকারনে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে ঘরমূখী করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাছান জানিয়েছেন, পহেলা জুলাই থেকে ৭ জুলাই রাত পর্যন্ত এক সপ্তাহে ঝালকাঠি জেলায় ১০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। লগডাউন ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে এই এক সপ্তাহে তফসিলভুক্ত আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৪১ হাজার ৬৮০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে।

 

আর স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৪৭৪ টি মামলা করা হয়েছে।

 

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সড়কে অবস্থান করছেন। ডিসি আরো বলেন, কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের হার এ জেলায় আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় আমরা জনগনকে স্বাস্থবিধি মানাতে আরো হার্ডলাইনে যাব

 

লগডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে জেলা প্রশাসনের কার্যক্রমে সহযোগীতা করছেন র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটেলিয়নের সদস্য এবং রোভার স্কাউট সদস্যগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com