শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমে ১০ বছর কারাদন্ড

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৬৭ বার

বরিশালে সন্তান হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৬ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন।

 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রী নিযুক্ত আইনজীবী ছিলেন মো. হেলাল উদ্দিন মোল্লা। তিনি বলেন, যেহেতু তিনি ২০০৭ সাল থেকে জেলে আছেন তাই বিরুদ্ধে আর কোন মামলা না থাকলে তাকে মুক্তি দিতে বলেছেন আদালত। শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে জামাতার ঝগড়ার জেরে ভাত খাবার সময় শাশুড়ি তার জামাতা জসিমকে ঝাড়ু পেটা করেন।

 

এছাড়া নাতি শামীমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে শামীমের মাথা কেটে রক্ত ঝরে। এরপর শাশুড়ির সঙ্গে রাগ করে ২০০৭ সালের ৩১ মার্চ নিজের ছেলে শামীমকে হত্যা করে পুকুরে ফেলে দেন জসিম। জসিম ওই পুকুরপাড়েই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন স্থানীয় লোকজন তাকে ধরে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় জসিমের বিরুদ্ধে মামলা করে তার স্ত্রী ফাতেমা বেগম। ২০০৮ সালের ২৮ জুলাই এ মামলায় বিচারিক আদালত জসিমকে মৃত্যুদন্ড দেন। শুনানি শেষে ২০১৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্টও মৃত্যুদন্ড বহাল রাখেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে এই আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com