মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরগুনায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে ঘর নির্মাণের অভিযোগ

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮২৮ বার
আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে একটি চক্র বিরোধপূর্ণ জমি দখলে চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
পৈত্রিক সূত্রে জমির মালিক মোঃ মতিয়ার রহমানের বলেন, ছোটবগী মৌজার বি.এস ১০৭ খতিয়ানভুক্ত ১৯৪৩ নং দাগের  পূর্ব পাশে জমি পৈত্রিক সূত্রে মালিক। এই জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় একই এলাকার মোঃ: আফরোজা রানী (৪০) স্বামী আ: আজিজ খন্দকার গং আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখল  করেন।
এলাকা সুত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমি কেউ দখল করতে না পারে সেজন্য জমির অংশিদার মোঃ মতিয়ার রহমান  মাস্টার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ধারাঃফৌঃ কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা মতে বাদী হয়ে মামলা করেন। মামলার প্রেপেক্ষিতে আদালত বিরোধপূর্ণ জমির ওপর ১৪৪ ধারা জারি করেন।
এবং জমি দখলের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখর জন্য  তালতলী থানার অফিসার ইনচার্জকে নিদের্শ দেন।
এ বিষয়ে অভিযুক্ত মোসাঃ আফরোজা রানীর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে তালতলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কামরুজ্জাম মিয়া বলেন, রাতের আঁধারে ঘর উঠানোর বিষয়টি আমরা জেনেছি এবং আমরা লিখিত আকারে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com