মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বরিশালের ফার্মেসীগুলোতে নেই নাপা এক্সটেন্ড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮৬৩ বার
নাপা

বরিশালে করোনা চিকিৎসার ওষুধ হিসেবে নাপা এক্সটেন্ডকে ‘ওষুধএকমাত্র ’ হিসেবে অপপ্রচার করছে সংঘবদ্ধ একটি চক্র। ফলে করোনা আক্রান্ত ব্যক্তিদের মাঝে ওষুধটি নিয়ে উদ্বেগ বাড়ছে। যে কারনে ইতি মধ্যেই বরিশালের ফার্মেসিগুলোতে নাপা এক্সটেন্ড শূন্য হয়ে পড়েছে। কোন ফার্মেসীতেই এই ঔষধ বর্তমানে নেই।

 

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মূল ওষুধ হচ্ছে প্যারাসিটামল। বাজারে প্যারাসিটামল ট্যাবলেটের কোনো অভাব নেই। কৃত্রিম সংকট তৈরি করে চাহিদা বৃদ্ধির জন্যই এমনটি করা হতে পারে।

 

বরিশাল নগরী ও জেলার উপজেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে ১ জুলাই থেকে বাজারে একেবারেই পাওয়া যাচ্ছে না নাপা এক্সটেন্ড ট্যাবলেট ও সিরাপ। বিষয়টি নিয়ে বিপাকে রয়েছেন বিক্রেতারাও। রূপাতলী ঈশান মেডিকেল হলের স্বত্বাধিকারী শাহিনুর রহমান খান বলেন, চিকিৎসকরা প্রেসক্রিপশনে নাপা এক্সটেন্ড লিখে দেন। রোগীর স্বজনরা অন্য কোনো নামের ওষুধ আর নিতে চান না।

 

অন্য কোনো কোম্পানির ওষুধ দিলে তা নিয়ে ঝামেলা পোহাতে হয়। পুলিশ লাইন্স সড়কের মুসলিম ফার্মেসির স্বত্বাধিকারী রুবেল জানান, বিভিন্ন সময়েই নাপা এক্সটেন্ড সরবারহ বন্ধ করে রাখে কোম্পানি। বাজার মনিটরিং বা বাজারে চাহিদা সৃষ্টির জন্য এটি কোম্পানির একটি কৌশল হতে পারে। আশা করি অল্প কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। নথুল্লাবাদ অদিতি মেডিকেল হলের আনোয়ার হোসেন বলেন, লকডাউন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে হঠাৎ করে নাপা এক্সটেন্ড বাজারেই পাওয়া যাচ্ছে না।

 

কোম্পানির লোক এলেও কোনো সুদত্তর দেন না। বিক্রয় প্রতিনিধিরা বলেন শিগগিরই আসবে। কিন্তু করোনার এই সময়ে মানুষের চাহিদা থাকলেও কোম্পানি থেকে সরবরাহ করা হচ্ছে না। ব্যবসায়িক স্বার্থে কৃত্রিমভাবে বাজারে এ ওষুধের সংকট তৈরি করা হচ্ছে বলে মনে করেন কয়েকটি পাইকারি ফার্মেসির মালিক। তবে প্রকাশ্যে তারা এ বিষয়ে কথা বলতে চান না। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বরিশাল বিভাগীয় ওষুধ প্রশাসন তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল ডিপো ইনচার্জের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, ২৮ এবং ২৯ জুন নাপা এক্সটেন্ড ট্যাবলেটের সংকট ছিল। ৩০ জুন থেকে বাজারে পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com