শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

কাঠালিয়ায় সেপটি ট্যাংকে প্রান গেলো দু’জনের

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৬০৫ বার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে একটি নির্মানাধীন বাড়ির নতুন সেপটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে সিমেন্টের বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

 

একই সময় আহত হয়েছে শুভ নামের এক যুবক। ৬ জুলাই মঙ্গলবার সকাল ৯টার কিছু পরে মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রাজমিস্ত্রী আসাদুল ও মজনুর মৃত্যু হয়, শুভ নামের অপর এক জন গুরতর আহত হয়েছে।

 

প্রতক্ষ্যদর্শী ও নিহত আসাদুলের স্বজনরা জানান, মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মানাধীন বাড়ির নতুন সেপটি ট্যাংকের সেন্টারিং মঙ্গলবার সকালে রাজমিস্ত্রী আসাদুল খুলতে জান।

 

 

ট্যাংকের মূখ খুলে ভিতরে ঢুকে সেন্টারিং এর কাঠ খুলতে গেলে বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থা দেখে বাড়ির মালিক পলাশ খান প্রতিবেশি মজনুকে ডেকে রাজমিস্ত্রীকে উদ্ধার করতে বলেন। মজনু মিস্ত্রীকে উদ্ধার করতে ট্যাংকির ভিতরে ঢুকলে সেও অসুস্থ্য হয়ে পড়েন।

 

 

এ সময় অপর এক প্রতিবেশি শুভ দুই জনকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে সেও অসুস্থ্য হয়ে পড়ে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তিনজনকে উদ্ধার করে পাশ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।

 

 

রাজমিস্ত্রী আসাদুলের (৩০) বাড়ী ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে। মজনু (২৫) মহিষকান্দি গ্রামের শাহাদতের ছেলে। অসুস্থ্য শুভ খান (২২) একই গ্রামের ইদ্রিস খানের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সেপটি ট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। দুটি মৃতদেহ ময়না তদন্ত করার জন্য পিরোজপুর জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com