বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরিশালে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯০৭ বার

দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ৫ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন  বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 

পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com