বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ১৮০ টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮৩৯ বার

আজ ৩ জুলাই শনিবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ৭ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২১ টি মেবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ১৮০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ৩ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ১ লক্ষ ৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

 

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১৫ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ১৩৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ২ লক্ষ ১৮ হাজার ১০০ টাকার জরিমানা আদায় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com