শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৯ বার

জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে। এ নীতিতে দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উদ্ভূত নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে সোচ্চার রয়েছে।

গোলটেবিল আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন।

ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ আন্তর্জাতিক অংশীদারত্বের ধরন ও সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com