মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত

জাহিদ জুয়েল
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী, একই গ্রামের তাওহীদ ইসলাম এবং পার্শ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রের বরাতে উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘সুরভী পরিবহন’-এর একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক সৌরভসহ দুই আরোহী তাওহীদ ও মোস্তাকিন ঘটনাস্থলেই প্রাণ হারায়।

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতার কারণে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com