বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন!

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় জটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীরা। এসময় একটি পটকা বিস্ফোরন ঘটানো হয়। বুধবার বিকেল ৩ টার দিনে নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, এসআরবি ও ডিবি পুলিশের সদস্যরা ওই এলাকায় তল্লাসী অভিযান শুরু করে। তবে এখন পযর্ন্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সূত্র জানায়, বুধবার বিকেল তিনটার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ কাশিপুর মার্কাস মসজিদ এলাকা থেকে আওয়ামী লীগের ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।

সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা মিছিলটি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্ালয় সংলগ্ন এলাকায় পৌছায়। এসময় ২-৩ টি মটরসাইকেল যোগে এসে কয়েক যুবক একটি পটকার বিস্ফোরন ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে মিছিলকারী আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভাগীয় কমিশনার অফিসের পশ্চিম পাশের সড়ক যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে একটি পটকা বিস্ফোরন করা হযেছে বলে শুনেছেন। খবর পেয়ে তাৎক্ষনিক তিনিসহ আইন শৃখলা বাহিনীর ঘটনা স্থান পরিদর্শন করে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com