মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন!

প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচি ও র‍্যালি চলাকালীন ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকেন। এ সময় মিছিলের সামনে যাওয়া এবং শ্লোগান দেওয়াসহ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগ্‌বিতন্ডা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়।

সূত্রে আরও জানা গেছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সাধারণ নেতাকর্মী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

এসময় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মীরা আহত হয়েছেন। ঘটনার সময় দলীয় কার্যালয় ও অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন।

তাৎক্ষনিক সিনিয়র নেতৃবৃন্দ ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।পরবর্তীতে বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‍্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com